সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

দেবীদ্বারে আওয়ামী লীগের ইফতার মাহফিল 

দেবিদ্বর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

 আওয়ামীলীগ একটি ঐতিহাসিক বটগাছ; যে গাছটির শীতল ছায়াতলে ৭৩ বছর ধরে সাধারন ও দুঃখীমানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে শান্তিতে আছেন।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের গড়া এ দলটির সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা  আমাদের সামাজিক ঐক্য, নিরাপত্তা নিশ্চিতসহ একটি সংঘাতমুক্ত, গঠনমূলক আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। 

বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলার ৩নং সুবিল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা গ্রæপের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ওই বক্তব্য তুলে ধরেন।

উক্ত ইফতার মাহফিলে সুবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মোঃ রমিজ উদ্দিন’র সভাপতিত্বে এবং সাংবাদিক এমজি মামুন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সদস্য মোঃ আলমগীর কবির, সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির আহমেদ, উপজেলা আ’লীগের সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল, সুবিল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ  শাহজাহান সরকার, দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও দেবীদ্বার পৌরসভার কমিশনার মোঃ মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখারুল আলম তুষার, দেবীদ্বার প্রেস ক্লাবের উপদেষ্টা মামুনুর রশিদ, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক কাউছার হায়দার, সুবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ সুমন সরকার প্রমূখ। 

এই বিভাগের আরো খবর